ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন, জানালেন সমন্বয়ক আসিফ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে আটটায় শপথ নিবেন এই সরকারের উপদেষ্টারা।


তবে এই সরকারে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া আর কারা থাকছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এবার তা নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।


বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা যাবেন সমাজের প্রায় অনেক শ্রেণি-পেশার মানুষ।


ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।’


এদিকে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, দেশবাসীর কাছে আহবান, আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, দেশে কারো ওপর কোনো হামলা হবে না।


তিনি বলেন, এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। এই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়াই হলো আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন। 

ads
ads
ads

Our Facebook Page

↑